দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) ৫ কর্মদিবসে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সাপ্তাহিক ব্যবধানে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৫ দশমিক ২৭ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ টাকা, যা ছিল মোট লেনদেনের ৪ দশমিক ০৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৯ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দৈনিক গড়ে ডমিনেজ স্টিলের ১০ কোটি ৫৩ লাখ টাকা), রবি আজিয়াটার ১০ কোটি ৩৬ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ২৪ লাখ টাকা), প্রগতি ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৭ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের ৯ কোটি ৭৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৬৮ লাখ টাকা এবং সোনালী পেপারের ৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে।
