দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গত প্রান্তিকে মুনাফা করলেও আলোচ্য সময়ে বড় লোকসান করেছে।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ৩ পয়সা আয় হয়েছিল।
তাছাড়া, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে ব্যাংকটি ১৩৪ কোটি ২০ লাখ টাকা লোকসান দিয়েছে। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৩৬ পয়সা।
