দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৯ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিলো।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ৪৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯ পয়সা।
