দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৬ অক্টোবর (রবিবার ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৮২ পয়সা লোকসান হয়েছিল।
তাছাড়া চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ২৮ পয়সা।
