দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
