১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ১৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিলের লেনদেন হয়েছে ১৫ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকা।
তাছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
