দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর (রবিবার) বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ৩৪ পয়সা আয় হয়েছে।
