দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
দেখা যায় যে, গত ২৩ সেপ্টেম্বর ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারদর ছিলো ৯ টাকা ১০ পয়সায়। যা গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২ টাকা ২০ পয়সায় দাড়িয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
