এপেক্স ফুডস লিমিটেড পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিগত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। উক্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪১ পয়সা।
বিগত ৩০ জুন,২০২৫ তারিখে এপেক্স ফুডস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ০৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
