পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফীড পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৭ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভায় পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
