পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে অনুষ্ঠিতব্য এ সভায় সায়হাম কটন মিলস লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে সংশ্লিষ্ট হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
