পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
এছাড়া, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুসারে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। সভা শেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল জানা যাবে।
