পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৭ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভাটি ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে সংশ্লিষ্ট হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
