পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
