পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
আগামী ২৭ অক্টোবর বিকেল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
