গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ অক্টোবর (শনিবার) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানাটির একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি।
