সেভ দ্য চিলড্রেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির চাইল্ড প্রটেকশন বিভাগ টেকনিক্যাল স্পেশালিস্ট পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট
বিভাগ: চাইল্ড প্রটেকশন
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (বিশেষত সমাজবিজ্ঞানে)
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
