১২ অক্টোবর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৯ লক্ষ ৪৩ হাজার টাকা।
এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং এমএল ডাইং লিমিটেড।
