দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ অক্টোবর বিকাল ৩ টায় ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে ব্যাংকটি।
