৪ অক্টোবর (রোববার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেটা এন্ট্রি ও নিশ্চয়ন করা যাবে। এ কার্যক্রমের সময়সীমা শেষ হবে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে।
সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
