ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)
পদসংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: এলসিডি, এলইডি, কিউএলইডি, ওএলইডি, স্মার্ট টিভি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান। ভোল্টেজ টেস্টিং, মাল্টিমিটারের ব্যবহার এবং সার্কিট ট্রেসিং সম্পর্কে জ্ঞান। সফটওয়্যার আপগ্রেড এবং ফ্ল্যাশিং টুলস সম্পর্কে বোঝাপড়া থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬
