জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। আর্ন্তজাতিক বেসরকারি এ সংস্থাটি প্রটেকশন বিভাগে ‘অফিসার’ পদে ২ কর্মী নিয়োগে ১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: প্রটেকশন
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
*সোশ্যাল সায়েন্স, অ্যানথ্রোপলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
শেষ তারিখ: আগামী ৮ আগস্ট ২০২৬
