দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৮ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।
আলোচিত অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৯ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির দুই প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪০ টাকা ৫ পয়সা, যা গত বছর একই সময়ে ৩৮ টাকা ৪৭ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৩৮ পয়সা।
