সাউথইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ইউনিট প্রধান (ভিপি/এসভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ইউনিট প্রধান (ভিপি/এসভিপি)
বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অর্থনীতি/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি। তবে এমবিএ (ফাইন্যান্স) বা এমবিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
অন্যান্য যোগ্যতা: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বা ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: ১২ থেকে ১৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২৫ জুলাই ২০২৬
