দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
১২ জুলাই (রবিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ১২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭০ পয়সা । আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৪৬ পয়সা । আগের বছর ছিল ২১ টাকা ৭৩ পয়সা।
হাইকোর্টের অনুমতি সাপেক্ষে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড তারিখ নির্ধারণ করবে।
