আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারস্টোরটি অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: আউটলেটের নগদ অর্থ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: বিমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৯ মে ২০২৬।
