নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফুল-স্ট্যাক ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফুল-স্ট্যাক ডেভেলপার।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি।
অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি সক্ষম পরিষেবায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রণোদনা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ মে ২০২৬।
