মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার।
বিভাগ: বয়লার ও টারবাইন, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২২ এপ্রিল ২০২৬।
