গরমের দুপুরে প্রশান্তি পেতে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন জিভে জল আনা ‘তরমুজের ঠান্ডা শরবত’। ধের ক্রিমি টেক্সচার আর তরমুজের সতেজতা— দুইয়ের মেলবন্ধনে এটি এক অনন্য পানীয়।
উপকরণ:
- তরল দুধ: ৩ কাপ
- গুঁড়ো দুধ: আধা কাপ
- কনডেনসড মিল্ক: সিকি কাপ (স্বাদমতো কম-বেশি করতে পারেন)
- কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
- তরমুজ: পরিমাণমতো (ছোট কিউব করে কাটা)
- রুহ আফজা: ২ টেবিল চামচ
তৈরির প্রণালী:
একটি পাত্রে তরল দুধ, গুঁড়ো দুধ, কনডেনসড মিল্ক এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। এবার মাঝারি আঁচে জ্বাল দিয়ে মিশ্রণটি একটু ঘন করে নিন। ঘন হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিন। অন্য একটি পাত্রে তরমুজ ছোট কিউব করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
পরিবেশনের ঠিক আগে, ফ্রিজে রাখা ঘন দুধের মিশ্রণের সাথে রুহ আফজা এবং ঠান্ডা করে রাখা তরমুজের টুকরোগুলো মিশিয়ে নিন। একদম ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করুন বাড়ির সবাইকে।
কিছু টিপস:
- শরবতটি আরও বেশি সুস্বাদু করতে ওপরে অল্প কিছু ড্রাই ফ্রুটস বা পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন।
- তরমুজ কাটার সময় দানাগুলো ফেলে দিলে শরবত খেতে আরও আরামদায়ক হবে।
