৩০ মার্চ (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১১ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ৩০ মার্চ (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ইনফর্মেশন সার্ভিসেস লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড , এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড
