ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী অপারেটর (পিডব্লিউ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী অপারেটর (পিডব্লিউ)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: পিডব্লিউ প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর।
কর্মস্থল: গাজীপুর।
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।
