ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: সমাজকর্ম/সামাজিক বিজ্ঞান/কলা/মানবিক/জনস্বাস্থ্য অথবা অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ নারী প্রার্থীদের জন্য এইচএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১২ মার্চ ২০২৬।
