এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিভাগ ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
বিভাগ: ফিন্যান্সিয়াল রিপোর্টিং (ফিন্যান্স বিজনেস পার্টনার)।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টসে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই যোগাযোগ দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস স্যুট, এসএপি ইআরপিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা (বনানী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটি নগদীকরণ ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ মার্চ ২০২৬।
