সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির কিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এইডস) বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার।
বিভাগ: কিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এইডস)।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল স্প্রেড শিট এবং ডাটাবেসে ওয়ার্ড প্রসেসিং এর কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৪ মার্চ ২০২৬।
