বিএসআরএম গ্রুপ অব কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এস্টেট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এস্টেট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি/এলএলএম।
অন্যান্য যোগ্যতা: জমির নথিপত্র পরীক্ষা, রেকর্ড বজায় রাখতে সহায়তা, সম্পত্তি এবং জমি সম্পর্কিত দলিল/চুক্তির কাগজপত্র প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: প্রযোজ্য নয়।
কর্মস্থল: চট্টগ্রাম (সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৬।
