রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও)।
পদসংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এসইও মৌলিক বিষয়গুলোতে (সার্চ ইনটেন্ট, স্ট্রাকচার, অন-পেজ বেসিক, ইন্টার্নাল লিঙ্কিং) ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)।
বেতন: ২০ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বিনামূল্যে খাবার এবং চা/কফি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ (ঘরে ডাক্তার), বিনামূল্যে ফিজিওথেরাপি, চিকিৎসা ছুটি এবং সরকারি ছুটি এবং রকমারি পণ্যের উপর বিশেষ ছাড়।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
