১৮ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮২ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ১৮ ফেব্রুয়ারি (বুধবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ২০ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, বিবিএস ক্যাবলস পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।
