১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে,১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির দর ১৬ টাকা ১০ পয়সা টাকা বা ৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এসিআই ফর্মুলেশনস পিএলসি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ফয়সাল আহম্মেদ পাইন/পুঁজিবার্তা
