১৫ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬৪ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১৫ ফেব্রুয়ারি (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ঢাকা ব্যাংক পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড।
