লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বিভাগ: পিএইচপি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/আইটি/সমমান)।
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার সিস্টেমগুলোর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা (বনানী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৬।
