এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ডিজিএম/হেড অব অপারেশন (মেডিকেল ইকুইপমেন্ট) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডিজিএম/হেড অব অপারেশন (মেডিকেল ইকুইপমেন্ট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: চিকিৎসা সরঞ্জাম / স্বাস্থ্যসেবা প্রযুক্তি / ডায়াগনস্টিকস / ফার্মাসিউটিক্যাল ডিভাইসে দক্ষতা।
অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ৩৮ থেকে ৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লাভের শেয়ার, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১১ মার্চ ২০২৬।
