০৮ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬২ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে,০৮ ফেব্রুয়ারি (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের দর ২৪ টাকা ২০ পয়সা টাকা বা ৭ দশমিক ১২ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: মুন্নু ফেব্রিক্স লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
