মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শোরুম ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: শোরুম ম্যানেজার।
বিভাগ: শোরুম ডিভিশন।
লোকবল নিয়োগ: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক পণ্য এবং বাজারের প্রবণতা সম্পর্কে ভালো জ্ঞান। ইলেকট্রনিক পণ্য (টিভি, ফ্রিজ, এসি, গৃহস্থালী যন্ত্রপাতি ইত্যাদি) সম্পর্কে ভালো জ্ঞান।মৌলিক কম্পিউটার দক্ষতা (পিওএস, এমএস এক্সেল, ইনভেন্টরি সফটওয়্যার)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: শোরুমে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
