দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২৬ টাকা ৮৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৫ টাকা ৬০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪৫ টাকা ৯১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৪৯ পয়সা।
তাছাড়া, এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই হিসেবে ২০২৫ সালের জন্য গ্রামীণফোন সর্বমোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল। এই মোট লভ্যাংশ কোম্পানিটির ওই বছরের অর্জিত মোট নিট মুনাফার ৯৮ দশমিক ১৬ শতাংশ।
আগামী ২০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।
