আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিল্ডিং অ্যান্ড রোড কনস্ট্রাকশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার/ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার/ডেপুটি প্রজেক্ট ম্যানেজার।
বিভাগ: বিল্ডিং অ্যান্ড রোড কনস্ট্রাকশন।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং।
অন্যান্য যোগ্যতা: নির্মাণ প্রকল্পের বাজেট পরিচালনা, নির্মাণ এবং প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যার প্রোগ্রামগুলোতে দক্ষ, অফিস সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
