Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » জ্বর ও মাথাব্যথা থেকে মুক্তির দোয়া
    ধর্ম

    জ্বর ও মাথাব্যথা থেকে মুক্তির দোয়া

    জানুয়ারি ২৩, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    islam
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। এর সঙ্গে অনেকেরই মাথা ব্যাথার প্রবণতা দেখা যায়। মাথা ব্যাথা ও জ্বরে আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি। সেই সময়ে কাজ কর্ম, ইবাদত কিছুই মনোযোগ দিয়ে করা যায় না।

    কিন্তু একজন মুমিন জানেন, রোগ-শোক শুধু কষ্টের মাধ্যম নয়, বরং এটি গোনাহ মাফের সুযোগও হতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুমিনের ওপর যা কিছু কষ্ট আসে, এমনকি একটি কাঁটার খোঁচাও তা তার গোনাহ মাফের কারণ হয়। (বোখারি : ৫৬৪১)

    তবে, এর মানে এই নয় যে আমরা আরোগ্যের চেষ্টা করব না। বরং ওষুধ, চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতাসহ কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়াগুলো পড়া আমাদের কর্তব্য।

    দ্রুত মাথাব্যথা মুক্তিতে এ দোয়া পড়ুন

    لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

    উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন।’

    অর্থ : যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং তারা বিকারগ্রস্ত ও হবে না। (সুরা ওয়াক্বিয়া : ১৯)

    জ্বরের সময় পড়ার দোয়া

    যে কোনো ধরনের জ্বরে এ দোয়া পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বর ও গলা ব্যথায় এভাবে প্রার্থনা করতে শিক্ষা দিতেন-

    بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

    উচ্চারণ : ‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ই’রকিন নায়্যার, ওয়া মিন শাররি হাররিন নার।’ (নাসায়ি, মকবুল দোয়া : ১৬৩)

    অর্থ : মহান আল্লাহর নামে, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই, শিরা-উপশিরায় শয়তানের আক্রমণ থেকে। শরীরের আগুনের উত্তাপের মন্দ প্রভাব থেকে।

    অবশ্যই রোগ থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা ও চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি কুরআন-হাদিসে তা থেকে মুক্ত হওয়ার দোয়াও রয়েছে।

    মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি

    সম্পর্কিত খবর

    ফিতরার হার নির্ধারণ

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬

    রমজানের গুরুত্ব ও ফজিলত

    ফেব্রুয়ারি ২৩, ২০২৬

    কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রোযার গুরুত্ব ও ফযীলত

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬

    প্রভাবশালী ১০ মুসলিম বিজ্ঞানী

    জানুয়ারি ৩০, ২০২৬

    যে আত্মীয়দের যাকাত দেওয়া যাবে না

    জানুয়ারি ২৯, ২০২৬

    কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

    জানুয়ারি ২৫, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.