Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » পুষ্টিবিদদের মতে, এই ৭ বাদাম নিয়মিত খেলে নানা রোগের ঝুঁকি কমবে
    স্বাস্থ্য

    পুষ্টিবিদদের মতে, এই ৭ বাদাম নিয়মিত খেলে নানা রোগের ঝুঁকি কমবে

    জানুয়ারি ১৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Nut
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আকারে ছোট বাদাম হলেও পুষ্টিগুণে ভরপুর। হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য থেকে মস্তিষ্কের কার্যকারিতা, ওজন নিয়ন্ত্রণ থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাদামের অবদান প্রমাণিত। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন অল্প পরিমাণে সঠিক বাদাম খেলে দীর্ঘ মেয়াদে নানা রোগের ঝুঁকি কমে। জেনে নিন ৭টি বাদামের পুষ্টিগুণ।

    ১. কাঠবাদাম

    কাঠবাদামকে অনেকেই বলেন ‘নিউট্রিশন পাওয়ারহাউস’। এতে আছে প্রচুর ভিটামিন ই, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। নিয়মিত কাঠবাদাম খেলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমতে সাহায্য করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস পায়। ত্বক ভালো রাখতেও এর ভূমিকা উল্লেখযোগ্য।

    ২. আখরোট

    আখরোটের সবচেয়ে বড় শক্তি হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। পুষ্টিবিদদের মতে, এটি মস্তিষ্কের স্বাস্থ্য ও স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়ক। প্রদাহ কমাতেও আখরোট কার্যকর, যা হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

    ৩. পেস্তাবাদাম

    কম ক্যালরির মধ্যে বেশি প্রোটিন—এ বৈশিষ্ট্যের জন্য পেস্তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য ভালো। পেস্তা নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

    ৪. কাজুবাদাম

    কাজুবাদামে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম ও জিংক। এই খনিজগুলো হাড়ের শক্তি বজায় রাখা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরিমিত পরিমাণে কাজুবাদাম খেলে শক্তি পাওয়া যায়, তবে অতিরিক্ত নয়। কারণ, ক্যালরি তুলনামূলক বেশি।

    ৫. হ্যাজেলনাট

    হ্যাজেলনাটে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃৎস্বাস্থ্যের জন্য উপকারী। পুষ্টিবিদদের মতে, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘ মেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।

    ৬. ব্রাজিল নাট

    এই বাদামের বিশেষত্ব হলো সেলেনিয়াম। মাত্র একটি বা দুটি ব্রাজিল নাটই দৈনিক সেলেনিয়ামের চাহিদা পূরণ করতে পারে। সেলেনিয়াম থাইরয়েডের কার্যকারিতা ও রোগ প্রতিরোধব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে।

    ৭. চিনাবাদাম

    চিনাবাদামে আছে প্রোটিন, ফাইবার ও নিয়াসিন, যা হৃৎস্বাস্থ্য ও শক্তি উৎপাদনে সাহায্য করে। সাশ্রয়ী হওয়ায় এটি অনেকের দৈনন্দিন খাদ্যতালিকায় সহজেই জায়গা করে নেয়।

    পুঁজিবার্তা

    ৭টি বাদামের পুষ্টিগুণ

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    অতিরিক্ত চিন্তা পুরুষদের যে ক্ষতি ডেকে আনে

    এপ্রিল ২৮, ২০২৬

    রমজানে খেজুরের উপকারিতা

    ফেব্রুয়ারি ২৪, ২০২৬

    ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২ জন

    ফেব্রুয়ারি ২৪, ২০২৬

    ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩১ জন

    ফেব্রুয়ারি ১৫, ২০২৬

    ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৭ জন

    ফেব্রুয়ারি ১০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.