বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অ্যান্ড করপোরেট অডিট বিভাগ ডিজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডিজিএম।
বিভাগ: ফাইন্যান্সিয়াল অ্যান্ড করপোরেট অডিট।
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা কার্যক্রম এবং দল তত্ত্বাবধানে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬।
