আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি এমটিও, এক্সপোর্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এমটিও, এক্সপোর্ট।
লোকবল নিয়োগ: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা বিবিএ।
অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর।
কর্মস্থল: হবিগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ৬ মাস পর ইনক্রিমেন্ট, হবিগঞ্জ শিল্প পার্কে থাকার ব্যবস্থা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
