রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিকেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কমিউনিকেটর।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ক্যানভা, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে দক্ষতা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড সম্পর্কে ধারণা (ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২২-২৮ বছর।
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)।
বেতন: ২০,০০০-২৩,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বিনামূল্যে নাস্তা ও চা, অফিস মসজিদ এবং লাইব্রেরি অ্যাক্সেস, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ (ইন-হাউস ডাক্তার), ইন-হাউস পরামর্শদাতার কাছ থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি, মেডিকেল, নৈমিত্তিক, বিবাহের ছুটি এবং সরকারি ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।
